Friday, 29 January 2016

ধর্ম ও কর্ম

ধর্ম অর্থে সাধারন ভাবে বলা হয় ধারন করা । কি ধারন করা ,কে ধারন করা , কে ধারন করে ও কিভাবে ধারন করে এসব কথা পরিষ্কার করে না বললে ধর্মের অর্থ বুঝা যাবে না । কে ধারন করে এ কথার উত্তরে মানব ধর্মে মন । কি ধারন করে  তার সংক্ষিপ্ত উত্তর বলা হয় আনন্দ বা শান্তি । মন বিকার শুন্য হয় বা স্থির হয় । এই স্থিরতা যে জাতীয় কর্মের কিছু অনুষ্ঠান কি ভাবে ধারন করে ।
মনের স্থিরতা লাভ মানেই ধর্ম এবং সেই স্থিরতা লাভের জন্য করনীয় কাজ কর্ম । মন এখানে কর্তা ও কর্ম উভয়ই । পার্থিব কর্মে দেহের ভুমিকাই প্রধান । আর অপার্থিব কর্মে মনের ক্রিয়াই প্রধান । এই জন্য ধর্মীয় আলোচনায় মনের গুরত্ব পায় বেশী । কারন মন জড় বস্তু দেহের সাথে যুক্ত তেমনি চেতন বস্তু আত্মার সাথে যুক্ত ।
ধর্মের মুল উদ্যেশ্য মনের সর্ব প্রকার ক্রিয়া রহিত করে পরম ব্রম্ভে লীন হওয়া । মানুষের সমস্ত কর্ম প্রধানতঃ দুটি ভাগে বিভক্ত । এক কামনা বাসনা যুক্ত পার্থিব কর্ম আর অন্য দিকে তা থেকে মুক্ত অপার্থিব কর্ম । প্রথম ভাগের উদ্যেশ্য সংসার জীবন কে সুন্দর করে তোলা । দ্বিতীয় ভাগের উদ্যেশ্য তা থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করা ।

No comments:

Post a Comment